পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ডিবি পুলিশের কর্মকর্তারা। ছবি: কালেক্টেট
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পামুলী ইউনিয়নের সরকার পাড়া বানুর হাট বাজার থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেবীগঞ্জের বন্দীরাম গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শাহীন শাহ (৪০), তেঁতুলিয়ার উপজেলার কৃষ্ণ কান্ত জোত গ্রামের মৃত আমানত আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) ও তেঁতুলিয়া এলাকার একামুল হকের ছেলে শহিদুল (৫৫)।
জানা গেছে, জব্দ করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির ওজন ১৭ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।
পঞ্চগড় ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন রাতে বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানুর হাট বাজারে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় আসামি হাবিবুর ও শহিদুল আসামি শাহীনের ফার্মেসির দোকানে একটি ব্যাগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি রাখে। পরে তল্লাশি চালিয়ে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির সেই ব্যাগসহ দোকান থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে পুরাকীর্তি আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

No comments:
Post a Comment