ঠাকুরগাঁওয়ে ঘরে পুঁতে রাখ একটি প্রাচীন দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণুমূতি উদ্ধার করেছে পুলিশ। ছবি: কালেকশন
বুধবার (৩ এপ্রিল) রাতে জেলার ভুল্লী ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মধ্যপাড়া আব্দুল করিমের শয়নকক্ষ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
আব্দুল করিম বাবু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাবের মিডিয়া উইংয়ের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে আব্দুল করিমের শয়নকক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। ঘরে বিশেষ কায়দায় মাটিতে গর্ত করে ওই মূর্তিটি লুকিয়ে রাখা হয়েছিল। কালো রঙের ওই কষ্টিপাথরের বিষ্ণুমূর্র্তিটির দৈর্ঘ্য ২১ ইঞ্চি, প্রস্থ ৯.৫ ইঞ্চি এবং ওজন ১১ কেজি ৪৫০ গ্রাম। এটি অমূল্য প্রত্নতত্ত্ব সম্পদ; এর মূল্যও অজানা।
এ ঘটনার সঙ্গে জড়িত মো. আব্দুল করিম বাবুকে গ্রেফতার করা হয়েছে।

No comments:
Post a Comment