আসছে মঙ্গলবার ষটতিলা একাদশী আসুন জেনে নিই একাদশীর সকল নিয়ম - সনাতনী এক্সপ্রেস

সনাতনী এক্সপ্রেস

"সনাতনী এক্সপ্রেস হিন্দু সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার সর্বশেষ সংবাদ এবং আপডেটগুলি সরবরাহ করে, আপনাকে সনাতন ধর্মের সারাংশের সাথে সংযুক্ত রাখার ক্ষুদ্র প্রয়াস।"

সদ্য প্রাপ্ত

Home Top Ad

Post Top Ad

Translate

আসছে মঙ্গলবার ষটতিলা একাদশী আসুন জেনে নিই একাদশীর সকল নিয়ম

🌿🌺🌼 একাদশী বার্তা 🌼🌺🌿 

আগামী  ০৬/০২/২০২৪ইং, রোজ মঙ্গলবার ।

শুভ "ষটতিলা একাদশী" ব্রত।



🌿🌺#পারণের_সময়সূচীঃ🌺🌿

   পরের দিন রোজ,বুধবার 


সকাল:০৬-৩৬ মিনিট হতে সকাল ১০-২০ মিনিটের মধ্যে        (বাংলাদেশ সময় )🇧🇩


সকাল ০৬:০৬ মিনিট হতে সকাল ০৯-৫০ মিনিটের মধ্যে      (পশ্চিমবঙ্গ সময় )🇮🇳

অন্যান্য দেশের সময় সূচি জানতে হলে কমেন্ট এ জানাবেন।


🔰যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে

সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুন্ঠলোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় ।। (স্কন্দ পুরাণ) 


তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন।।


🌿🌺একাদশী সংকল্প মন্ত্রঃ ---

"একাদশ্যাং নিরাহারঃ স্হিত্বা অহম্ অপরেহহনি।

ভোক্ষ্যামি পুন্ডরীকাক্ষ স্মরনং মে ভবাচ্যুত।।


অনুবাদ: হে পুন্ডরীকাক্ষ হে অচ্যূত আমি একাদশীর দিন উপবাস পূর্বক এই ব্রত পালন করার জন্য আপনার স্মরণ গ্রহণ করছি।


🌿🌺একাদশীর পারণ মন্ত্রঃ ---


”একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।

  প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব॥”


অনুবাদ: হে কেশব! আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হইয়াছি, হে নাথ! এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হইয়া আমাকে জ্ঞানরূপ চক্ষু প্রদান করুন।।


বিঃদ্রঃ নিম্নোক্ত বিষয়গুলোর প্রতিও দৃষ্টি রাখা বাঞ্চনীয়:-


একাদশী ব্রতের আগের দিন রাত ১২ টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগেই দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম । সকালে উঠে শুধু মুখ কুলি এবং স্নান করতে হয়। একাদশীতে সব্জি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে। তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবদ্ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তিসহকারে পাঠ করতে হয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল (শরীরে ও মাথায়), সুগন্ধী, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার ক্ষৌরকর্ম (শেভ করা এবং চুল ও নখ কাটা) নিষিদ্ধ।



ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার সাথে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages